রশিদপুর গ্যাসক্ষেত্রের একটি কূপ থেকেই ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া সম্ভব

কমে যাচ্ছে দেশীয় গ্যাস উৎপাদন

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ৭, ২০২২ | ২:২৭
Link Copied Successfully!

দিন দিন কমে যাচ্ছে দেশীয় গ্যাস উৎপাদন। ৭০টি কূপের বেশিরভাগেরই উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। আগে যেখানে দৈনিক উৎপাদন হতো ১ হাজার ১৪৫ মিলিয়ন ঘনফুট। এখন হচ্ছে ৮৭০ মিলিয়ন ঘনফুট। গড়ে কমেছে ২৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। এই অবস্থায় জরুরি ভিত্তিতে স্বল্পমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বিকল্প ব্যবস্থায় দেশীয় গ্যাসের জোগান বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন বিশেজ্ঞরা।

তাদের মতে, প্রয়োজন হলে ভোলার অতিরিক্ত গ্যাস কিভাবে জাতীয় গ্রিডে আনা যায় সেদিকেও চিন্তাভাবনা করা উচিত। বাপেক্সের মাধ্যমে পুরোনো কূপগুলো পুনরায় ওয়ার্কওভার তথা পুনর্খনন করেও গ্যাসের জোগান বাড়ানো সম্ভব।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) একজন সদস্য যুগান্তরকে বলেন, ‘পেট্রোবাংলা এবং দেশীয় কোম্পানিগুলো উদ্যোগ নিলেই ধীরে ধীরে উৎপাদন বাড়ানো সম্ভব। কিন্তু বারবার উদ্যোগ নিতে বলা হলেও রহস্যজনক কারণে নেওয়া হচ্ছে না। রশিদপুর গ্যাসক্ষেত্রের একটি কূপ থেকেই ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া সম্ভব। এর জন্য সেখানে একটি আড়াই কিলোমিটার ও আরেকটি

বিজ্ঞাপন

তিন কিলোমিটার পাইপলাইন স্থাপন করতে হবে। এই হুক-আপ লাইন করা যায়নি গত চার বছরেও। এমন আরও অনেক ক্ষেত্র আছে যেখানে কাজের সুযোগ আছে।

যারা দায়িত্বে আছেন, তারা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। এটাই মূল সমস্যা।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন গ্যাস তোলার পর কূপগুলোয় সংস্কার করতে হয়। এতে আবার আগের মতো গ্যাস উৎপাদন করা যায়। কিন্তু দেশীয় খনিগুলোয় এই সংস্কার সময়মতো হয় না বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ