শিডিউল বিপর্যয় ঠেকাতে বিমানবন্দর স্টেশনে ঢাকামুখী কয়েকটি ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে

মহাসড়কে ঘরমুখো মানুষের স্রোত

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ৭, ২০২২ | ২:২১
Link Copied Successfully!

পবিত্র ঈদুল আজহার আগে শেষ কর্মদিবস আজ। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রেল-বাস স্টেশনে রয়েছে বাড়ি ফেরা মানুষের ভিড়। একই অবস্থা রাজধানীর প্রায় সব স্টেশনে।

বৃহস্পতিবার দুপুরের পর ট্রেন ও বাসে ভিড় আরও বাড়ার ধারণা করছেন পরিবহণসংশ্লিষ্টরা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ ঢাকা ছাড়তে শুরু করলেও শুক্রবার ভিড় আরও বাড়বে বলে তারা জানান।

সরেজমিন ঘুরে দেখা যায়, কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে মানুষের স্রোত ছিল চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন

এদিকে সকালে উত্তরবঙ্গগামী প্রায় সব ট্রেনই নির্ধারিত সময়ের কিছুটা পর ঢাকা ছাড়ছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৩ ঘণ্টা পর কমলাপুর স্টেশন ছেড়ে যায়। প্রতিটি ট্রেনই যাত্রীতে পূর্ণ রয়েছে। সকালে অনেকে ছাদে ওঠার চেষ্টা করলেও রেলওয়ে পুলিশ তাদের নামিয়ে দেয়।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিডিউল বিপর্যয় ঠেকাতে বিমানবন্দর স্টেশনে ঢাকামুখী কয়েকটি ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।

সড়ক-মহাসড়কে ঈদে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন চলছে ধীরগতিতে। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

বিজ্ঞাপন

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিক সময়ের তুলনায় ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ বাড়ছে। এতে মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড, চেরাগআলী, গাজীপুরা, ভোগড়া বাইপাস মোড়ে যানবাহনের জটলা দেখা দিয়েছে। ফলে গাড়ি চলছে ধীরগতিতে।

সূত্র: যুগান্তর
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ