১০ মাসের বেতন দেয়ার কথা বলে দিতে চায় ২ মাসের বেতন!

মতলব উত্তরে এমএইচভি কর্মীদের বেতনের দাবিতে আন্দোলন 

Reporter
সুমন আহমেদ, মতলব উত্তর
আপডেটঃ জুন ২, ২০২২ | ৯:২০
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের (এমএইচভি) বেতন নিয়ে তালবাহানায় আন্দোলন করেছে কর্মীরা।

জানা যায়, মতলব উত্তর  উপজেলার ১ টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৩২টি  কমিউনিটি ক্লিনিকের জন্য ২৫২ জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) নিয়োগ দেওয়া হয় ২০২০ সালের অক্টোবর মাসে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাঁদের মাসিক বেতন ৩ হাজার ৬০০ টাকা দেওয়ার কথা রয়েছে। ২০২১ সালে জুন মাসে অন্যান্য উপজেলায় ৬ মাসের বেতন দিলেও মতলব উত্তর উপজেলায় দেওয়া হয়েছে ৩ মাসের বেতন।বাকী ৩ মাসের টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছে এমএইচভি কর্মীরা। বর্তমানে তাদের বেতন বাকী আছে  ১৫ মাসের। অন্যান্য উপজেলায় ১০ মাসের বেতন দিলেও এ উপজেলায় এখনও বেতন দেওয়া হয়নি। ২ জুন বৃহস্পতিবার ২৫২ জনকে ১০ মাসের বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ২ মাসের বেতন দিতে চাইলে প্রতিবাদ করে ঐ কর্মীরা। তারা দুপুরে হাসপাতালের গেইটে অবস্থান নিয়ে হই হট্টগোল করে।

বিজ্ঞাপন

পরে স্বাস্থ্য কমপ্লেক্সেের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান জুয়েল এসে আগামী বৃহস্পতিবার বেতন দিবে বলে আাস্বাস দেন।পরে আন্দোলন কারীরা শান্ত হন।

ভুক্তভোগীরা জানান, জনপ্রতি ৩ হাজার ৬শ’ হলে ১০ মাসে ৩৬ হাজার টাকা আসে। আর ২৫২ জন জনের ১০ মাসে বেতন আসে প্রায় ৯৩ লাখ।

১০ মাস বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে এমএইচভি কর্মীরা। তাই স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনে আন্দোলন করে তারা। সরেজমিনে গেলে কয়েকজন ভলান্টিয়ার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের ১০  মাসের বেতন এসেছে ৩৬ হাজার টাকা। প্রতি মাসে ৩ হাজার ৬ শ টাকা করে। ২৫২ জনের বেতন প্রায় ৯৩ লক্ষ টাকা। কিন্তু আমাদের ২ মাসের বেতন বাবদ ৭ হাজার ২ শ টাকা করে দিতে চায়। তাই কেউ বেতন নেইনি।

বিজ্ঞাপন

তারা আরো বলেন, আগামী বৃহস্পতিবার যদি আমাদের ১০ মাসের বেতন না দেওয়া হয় বা কম দেওয়া হয় তাহলে মেনে নেওয়া হবে না।কঠোর আন্দোলন হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, আগামী বৃহস্পতিবার তাঁদের বেতন দেওয়া হবে।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ