দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা

মতলব উত্তরে বাড়ি ঘর ভাংচুর, আহত ১২

Reporter
সুমন আহমেদ , মতলব উত্তর
আপডেটঃ মে ২৮, ২০২২ | ৮:২৫
Link Copied Successfully!
দশানী গ্রামে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মে) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায দুই গ্রুপের প্রায় ১২ জন আহত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম সুমনের বাড়ি-ঘরে হামলা করেছে প্রতিপক্ষরা। ঘটনার পর অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এলাকায়। এ ঘটনায় সাইফুল ইসলাম সুমন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

উত্তর দশানী গ্রামের খলিলুর রহমান ভুইয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম সুমন বলেন, আমার মামাতো ভাই মনির হোসেনের ড্রেজাতর মাওয়া থেকে আসছিল। হঠাৎ করে জানতে পারি মেঘনা নদীতে আসলে কারা যেন ইনসাআল্লাহ-২ নামে ড্রেজারে আগুন ধরিয়ে দিছে। পরে আমরা নদীতে রওয়ানা হলে প্রতিপক্ষরা আমাদের উপর হামলা চালায় এবং ধাওয়া করে। পরে আমরা বাড়িতে চলে আসলে দশানীর সোহরাব সরকারের ছেলে রাজিব, রাসেল, কুতুব উদ্দিনের ছেলে তাজুল ইসলাম, লালু বেপারীর ছেলে কাউছার, কাদিরের ছেলে সেন্টু ও সামাদ মিজির ছেলে শামীম মিজি সহ বাহাদুরপুরের প্রায় ৮০-১০০ জন লোক এসে আমার বাড়িতে হামলা করে। আমার বিল্ডিংয়ের গ্লাস ভাংচুর করে ও ঘরের বেড়া কুপিয়ে নস্ট করে ফেলে। আমি বাঁধা দিলে আমার হাতে কোপ পড়ে। আমি আমার স্ত্রী লুৎফা বেগম ও শিশু সন্তান আতিকুল ইসলাম আহত হয়। দুটি ড্রেজারের ইঞ্জিন পুড়ে গেছে। এ ঘটনায় আমাদের প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ড্রেজারে থাকা ৪ জন শ্রমিক ছিল। এর মধ্যে নজরুল ইসলাম নামে এক শ্রমিক এখনও নিখোজ রয়েছে।

সাইফুল ইসলাম সুমন আরও বলেন, গত ইউপি নির্বাচনে আমাদের ওয়ার্ড থেকে নৌকা প্রতীক ১২০টি ভোট পেয়েছিল। সোবহার সরকার সুভা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করে জয়ী হন। নির্বাচনের পর থেকে তিনি মনে করেন ভুইয়া বংশের লোকের তাকে ভোট না দিয়ে নৌকায় ভোট দিয়েছে। তাই তিনি আমাদের সাথে বিভিন্ন সময় শত্রুতা করে আসছে। আজকে (শনিবার) সুযোগ পেয়ে আমাদের ড্রেজারে আগুন দেয় এবং বাড়ি ঘরে হামলা করে। আমরা থানায় মামলা করব প্রক্রিয়াধীন আছে।

বিজ্ঞাপন

এদিকে কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভার সাথে কথা বলার জন্য তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার এক কর্মী শরীফ বলেন, তারা আমাদের উপর হামলা করেছে। চেয়ারম্যানের ডগইয়ার্ডের শ্রমিক নাছিরাকান্দির সজিব, শফিকুল, শাহাদাত, জীবন আহত হয়েছে। এছাড়াও স্থানীয় আমজাদ’সহ চেয়ারম্যানের আরো কয়েকজন কর্মী আহত হয়েছে।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনার পর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ