কচুয়ায় মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ সম্পন্ন

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ মে ২৫, ২০২২ | ১১:১২
Link Copied Successfully!

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী পদ স্থগিত রেখে কম্পিউটার অপারেটর ও আয়া পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। এতে সরকারি নিয়ম বিধি মোতাবেক নিয়োগ পরীক্ষার মধ্যে কম্পিউটার অপারেটর পদে প্রথম হয়েছেন তাসপিয়া তাবাসুম ও আয়া পদে রাবেয়া আক্তার। বুধবার (২৫ মে) ম্যানেজিং কমিটি এ ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল খায়ের বিএসসি বিএড।

উল্লেখ্য যে, গত ২৩ মে, ২০২২ খ্রি: তারিখে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে বিদ্যালয়ে ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় কম্পিউটার অপারেটর পদে ১২ জনের মধ্যে ১১জন উপস্থিত হলেও ৯ জন পরীক্ষায় অংশগ্রহন করে। আয়া পদে ৭ আবেদনকারীর মধ্যে ৭ জনই পরীক্ষায় অংশগ্রহন করে এবং নৈশ প্রহরী পদে ৫ জন আবেদনকারীর মধ্যে ২ জন উপস্থিত হওয়ায় নিয়োগ বোর্ড পরীক্ষা নেয়নি এবং তা স্থগিত রাখা হয়।

নিয়োগ বোর্ডে ডিজি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন-কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম সওদাগর ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের বিএসসি বিএড।

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু লঞ্চের ভাড়া বাড়ল ৭.৫৪ শতাংশ, সর্বনিম্ন ৩৫ টাকা রাজারগাঁও ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেতে চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ হাজীগঞ্জে সাবেক পৌর কাউন্সিলরের ৩ মাসের জেল ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রাণ গেল প্রাইভেটকারচাপায় জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের