মতলবের সেই বৃদ্ধা হত্যা মামলার আসামী মোস্তাকিনকে গ্রেফতার করেছে র‌্যাব

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২২ | ১:৩৬
Link Copied Successfully!

মতলব উত্তর থানার সরকারপাড়া এলাকায় অসহায় ৭৫ বছরের বৃদ্ধা মহিলাকে হত্যার চেষ্টা এবং খুনের পৃথক মামলার প্রধান আসামী মোস্তাকিন সরকার(৩৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

নাতনী ইনশানা বেগমের বিয়েতে বেড়াতে আসেন নানী মাজেদা বেগম(৭৫)। গত ০৯ ফেব্রুয়ারি দুপুরে ভিকটিম মাজেদা বেগম (৭৫) এর মেয়ে নার্গিস বেগম এর সাথে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে মোস্তাকিন সরকার (৩৩) এর সাথে বিরোধ হয়। বিরোধের জেরে আসামী মোস্তাকিন সরকার(৩৩) এর হকিস্টিকের আঘাতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। এদের মধ্যে মাজেদা বেগম ও তার মেয়ে নার্গিস বেগমকে আশষ্কা জনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় মেয়ের পরিবার মতলব উত্তর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিল।

অসহায় ৭৫ বছরের বৃদ্ধা মহিলাকে মারধরের ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। সম্প্রতি বিষয়টি র‌্যাব-১১ এর নজরে আসলে বিষয়টি নিয়ে একটি মাঠ পর্যায়ে ছায়া তদন্ত শুরু করে। ১২দিন পর চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২০ ফেব্রুয়ারি চাঁদপুর সদর হাসপাতালে মারা যান মাজেদা বেগম। পরবর্তীতে মাজেদা আক্তার এর ছেলে বাদী হয়ে একই থানায় পৃথক আরেকটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

র‌্যাব-১১ চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান পলাতক আসামী মোস্তাকিন সরকার(৩৩) এর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এরই প্রেক্ষিতে ২৭ ফেব্রুয়ারী রাতে একটি আভিযানিক দল ঢাকার মতিঝিল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোস্তাকিম সরকার(৩৩)কে আটক করতে সক্ষম হয়।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীকে মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা