তৌফিক মিথুনের সম্পাদনায় বইমেলায় আসছে ‘গল্পের বাক্স-২’

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ ফেব্রুয়ারি ২, ২০২২ | ৪:৫৯
Link Copied Successfully!

বর্তমান সময়ের পাঠকপ্রিয় কথাসাহিত্যিক তৌফিক মিথুনের সম্পাদনায় এবারের জাতীয় গ্রন্থমেলায় আসছে ‘গল্পের বাক্স-২’। ৭১জন গল্পকারের ৭১টি দুর্দান্ত গল্প নিয়ে প্রকাশিত গল্পগ্রন্থটি এবারের অমর একুশে বইমেলার অন্যতম আকর্ষণ হিসেবে ইতোমধ্যেই পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

দেশের প্রতিশ্রুতিশীল একঝাঁক নবীন এবং প্রতিষ্ঠিত গুণী লেখকের সম্মীলন ঘটানো এই বইটির প্রতিটি গল্পই ভিন্নতার পাশাপাশি রয়েছে চমকপ্রদ আয়োজন। আর সেটি হলো এখানে স্থান
পাওয়া প্রতিটি গল্পই শত শব্দের। অর্থাৎ সকল
লেখকই তাদের গল্প শেষ করেছেন বরাবর ১০০ শব্দে। পাঠকদের অভিমত বাংলা সাহিত্যে এই ধরনের চমকপ্রদ সাহিত্য সংকলন নিঃসন্দেহে
প্রশংসনীয়।

‘গল্পের বাক্স-২ এর সম্পাদক কথাসাহিত্যিক তৌফিক মিথুন জানান, ‘শত শব্দের গল্প সংকলন’ এই শিরোনামে বইপ্রিয় পাঠকদের ভিন্ন কিছু উপহার দিতেই আমাদের এই আয়োজন যেহেতু ব্যস্ততার ভীড়েও ছোট ছোট গল্পগুলো পাঠকেরা পড়তে পারছেন ক্ষুদ্রাতিক্ষুদ্র অবসরে,
তাই আশাকরি এটি হতে পারে আপনার ব্যক্তিগত
সংগ্রহে রাখার মতো একটি বই পাশাপাশি আপনার
পছন্দের মানুষকে দেয়ার মতো একটি দুর্দান্ত
উপহার।

বিজ্ঞাপন

গল্পের বাক্স-২। শত শব্দের গল্প সংকলন। সম্পাদনা: তৌফিক মিথুন।প্রকাশনা: পরিবার
পাবলিকেশন্স। পাওয়া যাবে অমর একুশে
বইমেলা ২০২২ এ পরিবার পাবলিকেশন্স এর স্টলে। এছাড়াও সংকলনটি বইকিনি ডটকম, বইপরিবার ডটকম, রকমারি ডটকমসহ অন্যান্য অনলাইন বুকসপ থেকে ঘরে বসে ক্রয় করা যাবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা