নিয়মিত ব্যায়াম করা উচিত ডায়াবেটিক রোগীদের

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১৪, ২০২০ | ৯:৫০
Link Copied Successfully!

পপুলার বিডিনিউজ ডেস্ক

 

 

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ফিজিক্যালি অ্যাকটিভ থাকা অর্থাৎ ব্যায়াম বা শারীরিকভাবে কর্মক্ষম থাকার কোনো বিকল্প নেই। কারণ, নিয়মিত ব্যায়াম রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। ব্যায়াম যে শুধু ডায়াবেটিস রোগীদের জন্য ভালো এমন নয়, এটি সব মানুষের জন্য উপকারী।

বিজ্ঞাপন

সুতরাং, জেনে নিন ডায়াবেটিক রোগীদের জন্য অন্যান্য যেসব কারণে নিয়মিত ব্যায়াম করা উপকারী

ব্যায়ামের উপকারিতা-

বিজ্ঞাপন

• ব্যায়াম ডায়াবেটিস রোগ প্রতিরোধেও উপকারী। নিয়মিত ব্যায়াম করলে ডায়াবেটিস দেরিতে হবে অথবা নাও হতে পারে।

• ব্যায়ামে শক্তি খরচ হয় ফলে শরীরের ওজন কম থাকে ও শরীরে চর্বি কমে।

• ব্যায়ামের মাধ্যমে প্যানক্রিয়াসের বেটা সেল থেকে ইনসুলিন তৈরি বৃদ্ধি পায়।

• ব্যায়াম ইনসুলিনের কর্মক্ষমতা বাড়ায় ফলে শরীরে অল্প যা ইনসুলিন তৈরি হয় তাতেই রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে ফলে বাড়তি ওষুধের দরকার নাও পড়তে পারে।

• ব্যায়ামের ফলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে।

• ডায়াবেটিসের জটিলতা কমানো সম্ভব হয়।

• ব্যায়াম রক্তের ভালো কোলস্টেরল (HDL)  বাড়ায় এবং খারাপ কোলস্টেরল (LDL) কমায়।

• উচ্চরক্তচাপ কমায়।

• ব্যায়াম দুশ্চিন্তা দূর করে মনকে সতেজ ও প্রফুল্ল রাখে।

• ঘুম ভালো হয়।

• হাড় ও হৃৎপিণ্ডকে শক্তিশালী করে।

• জয়েন্ট সচল রাখে।

• শুধু যে ব্যায়াম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তা নয়। বয়স বেশি হলে হাড়ভাঙার প্রধান কারণ অস্টিওপোরসিস বা হাড় ক্ষয় হয়ে যাওয়া বিশেষ করে মহিলাদের হিপ ফ্রাকচার হওয়ার আশঙ্কা বা অস্টিওপোরসিস কমাতে সাহায্য করে।

• ব্যায়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

একজন ডায়াবেটিক রোগী কতটা সুস্থ বা ভালোভাবে বেঁচে থাকবেন সেটা সেটা নির্ভর করে তিনি কতটা সুশৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত। অনেকেই মনে করেন ডায়াবেটিস রোগটি খুবই ভয়াবহ একটি রোগ। কারণ, এটি সারাজীবনে কখনো ভাল হয় না। ডায়াবেটিস মূলত মেটাবলিক ডিজঅর্ডার। সাধারণত শর্করার বিপাকজনিত ত্রুটির কারণে ডায়াবেটিস হয়ে থাকে। আর, নিয়মিত ব্যায়াম করার ফলে হরমোনের অস্বাভাবিক ক্রিয়া স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ