
পরীক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সমন্বয়ের কাজ করছে সরকার-শিক্ষামন্ত্রী
Link Copied Successfully!


শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনার কারণে নির্ধারিত সময়ের চেয়ে ৯ মাস পরে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দেরিতে পরীক্ষার কারণে পরীক্ষার্থীদের যে পরীক্ষার্থীদের ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়ার জন্য সমন্বয়ের কাজ করছে সরকার।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী।
দীপু মনি বলেন, “ভয়াবহ মহামারির ধকল কাটিয়ে এখন যে পরীক্ষা নেওয়া হচ্ছে, তার জন্য প্রধানমন্ত্রীর প্রচেষ্টা এবং দেশবাসীর আন্তরিকতা ছিল। সবার সহযোগিতা ছিল বলেই এখন শান্তিপূর্ণ পরিবেশে তা সম্ভব হয়েছে।


এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াসউদ্দিন পাটোয়ারী।
HO/N




























