সাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১১, ২০২১ | ৬:১৬
Link Copied Successfully!

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বর্তমানে এটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। ধীরে ধীরে এই লঘুচাপটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।  তবে আবহাওয়াবিদরা স্পষ্ট করে এখনও কিছু বলতে পারছেন না যে, বর্তমান লঘুচাপটি ঝড়ে পরিণত হলে তা কত শক্তিশালী হবে এবং কোন উপকূল থেকে স্থলভাগে উঠবে।

কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ুবিষয়ক বাংলাদেশি পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে, তা শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপান্তর হতে পারে। বর্তমান লঘুচাপটি ১৪ ও ১৫ নভেম্বর আন্দামান দ্বীপপুঞ্জের কাছে ঝড়ে পরিণত হতে পারে। এটি সামনে অগ্রসর হয়ে ১৮ নভেম্বর সন্ধ্যা থেকে রাতের মধ্যে উপকূলে উঠে যেতে পারে।

যুক্তরাষ্ট্র আবহাওয়া পূর্বাভাসের মডেলের বরাত দিয়ে তিনি বলেন, ঝড়টি কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলের মাঝামাঝি দিয়ে স্থলভাগে উঠে যেতে পারে। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৩ কিলোমিটার।

ভারতীয় আবহাওয়া সংস্থা জানায়, ঘূর্ণিঝড়টি ২২ অথবা ২৩ নভেম্বর সুন্দরবনে আঘাত হানার মধ্যদিয়ে ভারত-বাংলাদেশের সীমান্ত দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে। ভূভাগে প্রবেশের আগে এটি অনেকটাই দুর্বল হয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটির নাম হবে ‘জোয়াদ’, নামটি দিয়েছে সৌদি আরব।

বিজ্ঞাপন

সূত্র: জাগরণ

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত