বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ুবিষয়ক বাংলাদেশি পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে, তা শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপান্তর হতে পারে। বর্তমান লঘুচাপটি ১৪ ও ১৫ নভেম্বর আন্দামান দ্বীপপুঞ্জের কাছে ঝড়ে পরিণত হতে পারে। এটি সামনে অগ্রসর হয়ে ১৮ নভেম্বর সন্ধ্যা থেকে রাতের মধ্যে উপকূলে উঠে যেতে পারে।
ভারতীয় আবহাওয়া সংস্থা জানায়, ঘূর্ণিঝড়টি ২২ অথবা ২৩ নভেম্বর সুন্দরবনে আঘাত হানার মধ্যদিয়ে ভারত-বাংলাদেশের সীমান্ত দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে। ভূভাগে প্রবেশের আগে এটি অনেকটাই দুর্বল হয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটির নাম হবে ‘জোয়াদ’, নামটি দিয়েছে সৌদি আরব।
সূত্র: জাগরণ
E/N