মতলবে ফরাজীকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৭, ২০২১ | ৮:০৯
Link Copied Successfully!

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নে ৭’শ ৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল। প্রধান অতিথির বক্তব্যে মোঃ নুরুল আমিন রুহুল এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হতদরিদ্র্র মানুষের মনের কষ্টের কথা বিবেচনা করে ঈদ উপহারের উদ্যোগ নিয়েছেন। ফরাজীকান্দি ইউনিয়নে ৭ হাজার ৭’শ ৫৬জন পরিবারকে ঈদ উপহার হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। তিনি আরো বলেন, তালিকাভুক্ত হতদরিদ্র পরিবারের বাহিরে আরো হতদরিদ্র্র পরিবার থাকলে তাদেরকেও চাল দেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওরঙ্গজেব, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ অলিউল্লাহ।

বিজ্ঞাপন

বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আ. রব প্রধান, সাবেক আহবায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র-১ আবদুল মান্নান বেপারি, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন শাহ্ খোকন মাষ্টার, ফরাজীকান্দি ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, ফরাজীকান্দি ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. সালাউদ্দিন প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন