কবির হোসেন মিজির ‘শব্দের খোঁজে’

Default User
কবির হোসেন মিজি, কবি ও সাংবাদিক
আপডেটঃ জুন ২৬, ২০২১ | ১:১৭
Link Copied Successfully!
কবির হোসেন মিজির ‘শব্দের খোঁজে’

শব্দের খোঁজে
————————————-
একটা কবিতা লিখতে ইচ্ছে করে কবিতার মতো
যেখানে শব্দের ভেতর, লুকিয়ে থাকে শব্দ
কেউ বুঝে, কেউ বুঝেনা।

ফুল কুড়ানির মতো শব্দ খুঁজে খুঁজে
শব্দের মালা গেঁথে কাগজের পাতায় সাজাতে চাই।
তাইতো জোনাক জ্বলা অন্ধকারে কবিতার হৃদপিন্ড খুঁজে বেড়াই
চোখের পলক ধাঁধায়।
ভাবুক মন ডুব সাঁতারে সেঁচে আনে
এক টুকরো ছন্দ মালা।

এমন একটি কবিতা সাজাতে চাই
যে কবিতার প্রতিটি পরতে পরতে লুকিয়ে থাকে সুখ, দুঃখ, হাসি, কান্না প্রেম, মোহ, কামনা।
রাতজাগা বউ কথা কও পাখির গানে কবিতা যেনো প্রাণ খুঁজে পায়।
নিস্তবদ্ধ রাত কখনো শব্দ খেলা করে, কখনো হারায়
ডায়রির সাদা পাতা জুড়ে লেপটে থাকে কালো কালীর ক্রসচিহ্ন।

বিজ্ঞাপন

আমি কবিতার শব্দ খুঁজি, জোনাকিরা নিভে যায় সূর্যের আলোর মতন।
শব্দ খোঁজা জোনাক জ্বলা রাতের অবসান ঘটে
ঘুম ভাঙ্গানো মোড়ক ডাকে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা