
ফারজানা মুন্নির ‘যে শব্দ অন্ধ বাতাসে দোলে’
Link Copied Successfully!


একদিন দু’চোখ বেয়ে নেমে আসবে সর্বনাশা জল
একদিন ফিরিয়ে নিবে তৃষ্ণার্ত ঠোঁট
ভুলে যাবে শরীর স্পর্শ, নির্বিকার চুমুর কদর


ভুলে যাবে রাত্রি-দিন সুখ নদীর ভেঙে কূল।

স্বপ্ন চোখের বৃদ্ধ অনুভূতি তলিয়ে যাবে
একদিন সমুদ্রের অলৌকিক দুঃখের হাতে_
চলনার চোখে ডেকে তোমাতে আমাকে
শঙ্কিত হৃদয়ে রোজ আশ্রয় দিত
বেঁচে থাকার স্লোগানে।
একদিন মন খারাপের ঝুঁড়ি গুণে
গল্প শুনিয়েছো ; কুড়িয়ে দেবো
সুখ আমরণ সুখে থাকা নিয়ে।
একদিন জ্যোৎস্নার আড়ালে খেলেছে মেঘ
চোখের আতংকে বলেছো-
আমি হবো চন্দ্র খুঁজে নিও আলো যত!
একদিন সমস্ত সুখের বাঁধন ছিঁড়ে
আমার আমিকে মুছে দিবে_
গোছাবে জীবন বিচ্ছিন্নতার চরণে
যে শব্দ অন্ধ বাতাসে দোলে।
লেখক- কবি ও শিক্ষার্থী




























