মন্ট্রিয়লে অর্থ পাচারকারীদের শাস্তি দাবিতে বাংলাদেশিদের

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৫:৪২
Link Copied Successfully!

‘লুটেরা রুখো, স্বদেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে কানাডার মন্ট্রিয়লে বসবাসরত বাংলাদেশিরা রবিবার বিকেলে শহরের পার্ক মেট্রোর সামনে মানববন্ধন করেছে।

টরন্টোর পর এবার কুইবেকের মন্ট্রিয়লে লুটেরা বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হলো।

বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা থেকে দুর্নীতির মাধ্যমে টাকা লুট করে কানাডায় পাচারের প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধনে মন্ট্রিয়লে বসবাসরত বাংলাদেশিরা অংশ নেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে টাকা পাচারকারী লুটেরাদের শাস্তির দাবিতে বাংলা, ইংরেজি এবং ফরাসি ভাষায় হাতে লেখা পোস্টার, ফেস্টুন নিয়ে বাংলাদেশি কানাডীয়রা এই প্রতিবাদী মানববন্ধনে অংশ নেন।

প্রসঙ্গত, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা থেকে এবং দুর্নীতির মাধ্যমে টাকা লুট করে কানাডায় পাচারের প্রতিবাদে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে টরন্টোয় সামাজিক আন্দোলন শুরু হয়। টরন্টো প্রবাসী বাংলাদেশিরা কয়েক দফা মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করে।

মন্ট্রিয়লের মানববন্ধনের ঘোষণায় বলা হয়, এ আন্দোলন কোনো প্রতিহিংসা থেকে নয়, ব্যক্তির বিরুদ্ধে নয়, এ আন্দোলন আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা থেকে। অন্যায়ের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

কানাডা-বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের। সুসভ্য রাষ্ট্র হিসেবে কানাডা সরকার ও প্রশাসনকে অভিযুক্ত ব্যাংক ডাকাতদের বিষয়ে খতিয়ে দেখতে হবে, সিদ্ধান্ত নিতে হবে।

মানববন্ধনে অর্থপাচারের অভিযোগে অভিযুক্তদের অবৈধ অর্থ জব্দসহ অবিলম্বে নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ