মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা, যুবক আটক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৯, ২০২১ | ১০:১৫
Link Copied Successfully!

তুলে নিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা, যুবক আটক
তুলে নিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণের হত্যার অভিযোগে রায়হান (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

রায়হান বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের ডা. আবদুল মোতালেবের ছেলে। ওই ছাত্রী স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, স্থানীয় সাধুর হাট বাজার থেকে ওই ছাত্রীকে (১৬) জোর করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নেয় চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাকিব (২০) ও রায়হান (২১)। পরে তাকে মাইজদী বাজারের রেললাইনের পাশে একটি ভাড়া বাসায় নিয়ে রায়হানসহ একাধিক তরুণ তাকে ধর্ষণ করে।

বিজ্ঞাপন

বেলা ১১টার দিকে ভুক্তভোগী ছাত্রী কৌশলে তার বড় বোনকে ফোন করে বলে-আপু আমার সব শেষ হয়ে গেছে। আমারে এখান থেকে নিয়ে যা। আমি মাইজদীর আশ-পাশে আছি। তবে একবারে সঠিক ভাবে বলতে পারবোনা কোথায় আছি। আমি পরে তোদের সব বলব।এরপরেই ধর্ষণকারীরা ফোন বন্ধ করে দিয়ে বেধড়ক মারধর করে হত্যা করে।

দুপুর দেড়টার দিকে অভিযুক্ত রায়হান ওই ছাত্রীকে স্ত্রী পরিচয় দিয়ে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় রায়হান মরদেহ রেখে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু