কিডনি সুস্থ রাখতে যেসব খাবার খাবেন

Default User
স্বাস্থ্য ডেস্ক
আপডেটঃ মার্চ ৭, ২০২১ | ৪:৫৮
Link Copied Successfully!

দেশে কিডনি রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে। এ ধরনের রোগের চিকিৎসাও বেশ ব্যয়বহুল। অনেক ক্ষেত্রে কিডনি রোগ একদম শেষ অবস্থায় ধরা পড়ে। তখন আর কিছু করার থাকে না। নীরবে এটি শরীরের ভয়ঙ্কর ক্ষতি করে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা বংশগত কোনও বিশেষ রোগ থাকলে কিডনি সমস্যার প্রবণতা দেখা দেয়।

ফুসফুস কিংবা হৃৎপিণ্ডের মতোই শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি। তাই সুস্থ থাকতে কিডনির যত্ন নেওয়া প্রয়োজন। এমন অনেক খাবার আছে, যা খেলে কিডনি সুস্থ থাকে। যেমন-

আপেল : প্রচলিত আছে, রোজ একটা আপেল খেলে আর চিকিৎসকের কাছে যেতে হবে না। এই কথাটা কিডনির ক্ষেত্রেও সত্য। আপেলের মধ্যে থাকা ফাইবার, অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান খারাপ কোলেস্টেরল দূর করে হৃদরোগ প্রতিরোধ করে। এছাড়া এটি ক্যান্সারের ঝুঁকিও কমায়।

বিজ্ঞাপন

পেঁয়াজ : কিডনি সুস্থ রাখার আরেকটি অন্যতম উপাদান হলো পেঁয়াজ। এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভনোয়েড রয়েছে, যা রক্তের চর্বি দূর করে । এছাড়া এতে থাকা কুয়ারসেটিন উপাদান হৃদরোগ প্রতিরোধ করে। পেঁয়াজে থাকা পটাশিয়াম, প্রোটিনও কিডনির জন্য বেশ উপকারী।

পানি : কিডনি সুস্থ রাখতে প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি বা তরল জাতীয় খাবার খান। তবে অতিরিক্ত ঘাম হলে পানি খাওয়ার পরিমাণ আরও বাড়াতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি খেলে কিডনিতে পাথর হয় না এবং এর স্বাভাবিক কার্যক্রম ঠিক থাকে।

মাছ : কিডনিকে সুস্থ রাখতে মাছ বেশ উপকারী। এতে প্রচুর পরিমাণ প্রোটিন, ওমেগা থ্রি এবং অ্যান্টিইনফ্লেমেটরি ফ্যাট থাকায় এটি কিডনিকে সুস্থ রাখে। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মতে, দিনের খাদ্যতালিকায় মাছ রাখুন। এটি হৃদযন্ত্র ঠিক রাখার পাশপাশি শরীরের নানা সমস্যা দূর করে।

বিজ্ঞাপন

লাল ক্যাপসিকাম : লাল ক্যাপসিকামে থাকা কম পরিমাণে পটাশিয়াম কিডনি সুস্থ রাখতে সাহায্য করে। এতে শরীরের জন্য উপকারী ভিটামিন সি, এ, ভিটামিন বি সিক্স, ফলিক অ্যাসিড ও ফাইবার রয়েছে। এছাড়া লাইকোপেন, অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রয়েছে। এসব উপাদান কিডনি সুস্থ রাখতে বেশ কার্যকর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু