সজনে ডাঁটার উপকারীতা

Default User
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ মার্চ ৩, ২০২১ | ৬:২৯
Link Copied Successfully!

সজনে ডাঁটা অনেকেরই পছন্দের সবজি। শুধু ডাঁটাই নয়, এর পাতা, ফুলও খাওয়া যায়। সজনে ডাঁটা শুধু খেতেই যে সুস্বাদু তা নয়, এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। বিশেষত বসন্ত কালের বিভিন্ন রোগ থেকে বাঁচায় এটি। সজনে ডাঁটা ভিটামিন এবং খনিজের উৎস। সজনে ডাঁটা, ফুল, পাতা খেলে নানারকম অসুখ বিসুখের হাত থেকে বাঁচা যায়। নিয়মিত সজনে ডাঁটা খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. সজনে পাতা ও ডাঁটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি জ্বরের সময় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে।

২. সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও প্রোটিন থাকে। এ কারণে এটি হাড় মজবুত রাখতে ও বাতের ব্যথা কমাতে ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

৩. সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে খুব কার্যকর। এতে উপস্থিত বিভিন্ন ভিটামিন এবং খনিজ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য খুব উপকারী।

৪. মুখের স্বাদ বাড়ায় সজনে ডাঁটা। এই গাছের ডাঁটা, ফুল, পাতা খেলে জলবসন্ত ও গুটিবসন্তে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়।

৫. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সজনে ডাঁটা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করে। হজমের সমস্যা কমাতেও সাহায্য করে।

বিজ্ঞাপন

৬.ফুসফুস ভালো রাখতে সজনে ডাঁটা খেতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজযুক্ত সজনে ডাঁটা ফুসফুসকে সুস্থ রাখে।

৭. সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে ভিটামিন থাকায় এটি দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখের অসুখ সারাতে ভূমিকা রাখে।

৮. শ্বাসকষ্টতেও খুব উপকারী সজনে। এর ডাঁটা ও পাতা খেলে শ্বাসকষ্ট সারে। সজনে ডাটায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যালার্জি প্রতিরোধ করে, ফলে অ্যালার্জির কারণে যে শ্বাসকষ্ট হয় তা কমে।

৯. রক্ত পরিষ্কার রাখতে সহায়তা করে সজনে ডাঁটা। নিয়মিত সজনে ডাঁটা বা পাতা খেলে রক্ত সঞ্চালন আরও ভালো করতে সহায়তা করে।

১০. গর্ভবতী নারীদের জন্য খুবই উপকারী সজনে ডাঁটা। বিশেষ করে প্রসব এবং প্রসব পরবর্তী জটিলতা দূর করতে এটি দারুনভাবে কাজ করে

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু