ব্যস্ততার মাঝেও ফিট থাকবেন কীভাবে

Default User
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২১ | ৪:৫৩
Link Copied Successfully!

আজকাল অনেক নারীই ঘরের পাশাপাশি বাইরে কাজ করছেন। তবে ব্যস্ততার কারণে অনেকে নিজের যত্ন নেওয়ার সময় পাচ্ছেন না। কিন্তু কাজে টিকে থাকতে হলে শরীর সুস্থ থাকাটা জরুরি। শরীর সুস্থ রাখতে বা ফিটনেস ধরে রাখতে সকালের দিকে শারীরচর্চা সেরে নেওয়ার অভ্যাস তৈরি করতে পারেন। প্রথম দিকে সপ্তাহে দু’দিন সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়ে যেতে পারেন। হাঁটতে ভাল না লাগলে, দৌড়নো, সাইক্লিং, সাঁতার কাটার মধ্যে যা পছন্দ সেটাই করতে পারেন। এছাড়াও কাজের মাঝে ফিট থাকতে আরো কিছু অভ্যাস তৈরি করতে পারেন। যেমন-

১. দীর্ঘ সময় টানা কাজ করতে হলে মাঝে মাঝে সেখানেই স্ট্রেচিং সেরে নিতে পারেন। হাত-পা ঘোরানোর মতো ব্যায়াম করে নেওয়া যায়। ঘাড়ের ব্যায়ামও সেরে নিতে পারেন সহজেই।

২. কোথাও লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হলে খানিকক্ষণ বাঁ পায়ের উপরে দাঁড়ান, খানিকক্ষণ ডান পায়ের উপরে। এ ভাবে ভারসাম্য রাখলে পায়ের পেশির গঠন মজবুত হবে।

বিজ্ঞাপন

৩. ফোনে কথা বলার সময় বসে না থেকে হাঁটতে-হাঁটতে কথা বলুন।

৪. রান্না করার সময়েও ভাত বসিয়ে বা অন্য রান্না বসিয়ে কয়েকটা ওয়াল পুশআপ বা কাফ স্ট্রেচ সেরে নিতে পারেন।

৫. দাঁত মাজতে মাজতে ১০-১২টা স্কোয়াট করে নিন।

বিজ্ঞাপন

৬. টিভি দেখতে দেখতেও ট্রেডমিলে হেঁটে নিতে পারেন বা প্যাডলিং করে নিতে পারেন। ফ্রি-হ্যান্ড কিছু ব্যায়াম, কাউচ পুশআপস, স্টার জাম্পও করে নেওয়া যায়।

শরীরে ফিটনেস ধরে রাখতে এসব অভ্যাসের পাশাপাশি কিছু টিপস মানতে পারেন। যেমন-

১. একা পরিকল্পনা করলে বেশির ভাগ সময়েই তা আর হয়ে ওঠে না। তাই পাড়ার কোনও বন্ধু বা প্রতিবেশীকে আপনার ফিটনেস রুটিনে সঙ্গে নিতে পারেন। একসঙ্গে মর্নিং ওয়াকে বা দৌড়াতে যাওয়ার পরিকল্পনা করুন।

২. প্রতিদিনের রুটিন ডায়েরিতে লিখে রাখুন। আর সেখানেই কখন কী ব্যায়াম করবেন তাও লিখে রাখুন। তা হলে সেটা রিমাইন্ডার হিসেবে কাজ করবে।

৩. কিছু ব্যায়ামের তালিকা তৈরি করে নিন, যেগুলি খালি হাতে বসে বা দাঁড়িয়ে করা যায়। একটু ফাঁক পেলেই হাঁটুন বা হালকা ব্যায়াম করুন।

৪. বাড়িতে সব সময় বাদাম রাখুন। অফিসে বা বাইরে কোথাও গেলে টিফিন বক্সে করে নিতে পারেন। যেহেতু সারা দিনের পরিশ্রমে অনেকটাই এনার্জি চলে যায়, তাই ক্লান্ত লাগলে তিন-চারটে বাদাম মুখে দিতে পারেন। দুধের মধ্যে বাদামের গুঁড়া মিশিয়েও খেতে পারেন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু