
মটরশুঁটির স্যুপ রেসিপি


উপকরণ: মাখন ১ টেবিল চামচ, কাঁচামরিচ ১টি, আস্ত জিরা আধা চা-চামচ, মটরশুঁটি ১ কাপ, তেজপাতা ১টি, লবণ পরিমাণমতো, মৌরি সিকি চা-চামচ, পুদিনাপাতা ৫-৬টি, দারুচিনি ২ পিস, লেবুর রস ১ টেবিল চামচ, রসুন চপ করা ১ টেবিল চামচ, ফ্রেশ ক্রিম ৪ টেবিল চামচ, ভেজিটেবল স্টক ৪ কাপ, পেঁয়াজ কুচি সিকি কাপ।
প্রণালি: পাত্রে মাখন গলিয়ে জিরা, মৌরি, দারুচিনি ও তেজপাতার ফোড়ন দিন। এবার রসুন ও পেঁয়াজ দিয়ে ভাজুন। যখন চকচকে হবে, তখন মটরশুঁটিগুলো দিয়ে দিন। একটু নেড়ে ১ কাপ ভেজিটেবল স্টক ও লবণ দিয়ে ঢেকে দিন। এভাবে ঢেকে পাঁচ মিনিট রান্না করুন। নামানোর আগে লেবুর রস দিয়ে দিন। এবার আস্ত মসলাগুলো তুলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। যে পাত্রে স্যুপ রান্না হবে, সেই পাত্রে ব্লেন্ড করা মটরশুঁটি ও ৩ কাপ ভেজিটেবল স্টক ঢেলে একসঙ্গে ফোটান। স্যুপ কতটুকু ঘন হবে, সেটা আপনার ওপর নির্ভর করবে। নামানোর আগে ফ্রেশ ক্রিম ও চিনি দিয়ে দিন। এবার গরম-গরম পরিবেশন করুন





























