১ জন থেকে ৫৯ হাজার জনে ছড়াতে পারে করোনা!

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৪:২৫
Link Copied Successfully!

নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত কোনো ব্যক্তি সঙ্গনিরোধ কিংবা সামাজিক দূরত্বের নিয়ম মেনে না চললে প্রাকৃতিক ইকোসিস্টেমের মাধ্যমে তার দ্বারা ৫৯ হাজার মানুষ আক্রান্ত হতে পারেন! ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইনটেনসিভ কেয়ার মেডিসিনের প্রফেসর ডাঃ হিউ মন্টগোমেরি এমন দাবি করেছেন।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৮ হাজার ৭৭ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪২২ জন। দেশটিতে আরও ভয়াবহ পরিস্থিতি আসতে পারে। তার আগে নিজ দেশের মানুষকে সতর্ক করতে ভাইরাসটির সংক্রমণ প্রবণতা নিয়ে গবেষণায় নামেন মন্টগোমেরি।

চ্যানেল ৪’কে দেয়া সাক্ষাৎকারে এই চিকিৎসক বলেন, ‘সাধারণ ফ্লুতে আমি আক্রান্ত হলে প্রাথমিকভাবে আমার দ্বারা ১.৩ অথবা ১.৪ জন মানুষ সংক্রমিত হবেন। ওই ১.৩ অথবা ১.৪ জন মানুষ সঙ্গনিরোধ অবস্থায় না গেলে দ্বিতীয় ধাপের আক্রমণ শুরু করবে। এভাবে ১০টি চক্র পূরণ হবে। ওই দশটি চক্র আবার দশটি স্তরে ভাগ হয়ে যায়।’

বিজ্ঞাপন

‘নভেল করোনা ভাইরাস এভাবে কয়েক গুণ বেশি স্তরের জন্য দায়ী। সেই স্তরগুলোতে একক কোনো ব্যক্তির থেকে ৫৯ হাজার জন পর্যন্ত আক্রান্ত হতে পারেন!’

যারা সামাজিক দূরত্ব বজায় রাখছেন না তাদের সচেতন করে মন্টগোমেরি বলেন, ‘আমি কম গুরুত্ব দেয়ার কথা বলতে চাই না। শুধু বলতে চাই ব্যাপারটি কুৎসিত পর্যায়ে চলে যাবে। আপনি দূরত্ব বজায় না রাখলে সমাজের বড় একটি অংশকে ভয়ংকর পরিস্থিতিতে পড়তে হবে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ