
হাজীগঞ্জে বেপরোয়া মোটর সাইকেল কেড়ে নিয়েছে স্কুল ছাত্রের প্রাণ


হাজীগঞ্জে বেপরোয়া মোটর সাইকেলে কেড়ে নিলো এক স্কুল ছাত্রের প্রাণ।
১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাস টার্মিনাল মসজিদ এলাকায় মোটরসাইকেলে দূর্ঘটনার শিকার হয়ে ৪দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সম্পাদক মো. জাকির হোসেন মিন্টুর ছেলে ফাহিম মুনতাসীর শামীম (১৬)।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজার বাস টার্মিনাল মসজিদ সংলগ্ন এলাকায় ঝালমুড়ি দোকান থেকে ঝালমুড়ি খেয়ে রাস্তা পারাপারের সময় বেপরোয়া মোটর সাইকেলে দূর্ঘটনার শিকার হয় ফাহিম মুনতাসীর শামীম।


ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জে একটি হাসপাতালে নিয়ে যায়। শামীমের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে। দীর্ঘ ৪দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৪টায় মৃত্যু বরণ করেন নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্র ফাহিম মুনতাসীর শামীম।
উল্লেখ্য যে, হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকায় গত এক বছরে একই স্থানে সড়ক দূর্ঘটনায় ৪জন মৃত্যু বরণ করেন। বাস টার্মিনাল এলাকায় গতিরোধক ব্যবস্থা না থাকায় বেপরোয়া গাড়ী চলাচলের কারণে দীর্ঘদিন যাবৎ একের পর এক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাতে হচ্ছে সাধারন পথচারীকে।


























