
বাকিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক রনির বাবার দাফন সম্পন্ন


হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. ইব্রাহিম খাঁন রনির বাবা মোখলেছুর রহমান না ফেরার দেশে চলে গেছেন। ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন। শনিবার সকাল ১০ টায় নিজ বাড়ী উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রোববার সকালে সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম মুঠোফোনে ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. ইব্রাহিম খাঁন রনির সাথে কথা বলেন। ওইসময় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জানাজায় অংশগ্রহন করেন জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটোয়ারী, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান লিটন, সদস্য নাজমুল আহসান নয়ন, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ইউছুফ প্রধানীয়া সুমন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খাজা সাফিউল বাসার রুজমন, পপুলার বিডিনিউজের এডিটর মনিরুজ্জামান বাবলুসহ এলাকার মুসল্লীগণ।



তিনি শনিবার রাত ১১ ঘটিকায় বা্ধক্য জনিত সমস্যায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


























