মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২৬ | ৮:০৯
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস।

বিজ্ঞাপন

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন ও স্থানীয় খামারি সুজন সরকার।

বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু এবং হাঁস-মুরগি পালন, উন্নত খামার ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।

তারা আরও বলেন, নিরাপদ দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে মানুষের পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের টেকসই উন্নয়নে সরকারি দপ্তরের পাশাপাশি খামারি ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রাণিসম্পদ খাতে অবদান রাখায় খামারিদের সনদ বিতরণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ