
রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান। মতবিনিময় সভা শেষে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
গত কাল বৃহস্পতিবার বিকালে পূর্ব রাজারগাঁও মাদ্রাসা মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের সভাপতি ইব্রাহিম কাজী মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান,
এ সময় ৮নং ওয়ার্ডের স্থানীয় জনগণের সঙ্গে তিনি এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসাধারণের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।


মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান নেছার।
চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান উপস্থিত জনগণের কথা শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজারগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে।
























