মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Reporter
স্টাফ রিপোর্টার
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২৬ | ১১:২৫
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মধুরোড সংলগ্ন ১৩৯নং ভাষাবীর এম এ ওয়াদুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীনা আক্তারের স্বাগত বক্তব্যে শুরু হওয়া আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জুলহাস বেপারী ও মধুরোড রেলওয়ে স্টেশন স্টেশন মাস্টার মোঃ সাঈদুজ্জামান।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক মোঃ মাসুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ হাজী, রামপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শরীফ হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সাদ্দাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি মাহমুদ হাসান, অভিভাবক সদস্য নাসরিন আক্তার, নাসরিন আক্তার সুমাইয়া, পিটিএ কমিটির সদস্য অহিদুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসমা আক্তার, নাছিমা আক্তার, রুবিনা আক্তারসহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

জানা যায়, এ বছর বিদ্যালয়টি থেকে পঞ্চম শ্রেনীর ১৭ জন শিক্ষার্থী তৃতীয় প্রান্তিক মূল্যায়নের মাধ্যমে বিদ্যালয় থেকে বিদায় নিবেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় ভালো ফলাফল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জীবনের পরবর্তী ধাপে সাফল্য, নৈতিকতা ও সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানানো হয়।উক্ত বিদায় অনুষ্ঠানে বিদায় মানপত্র পাঠ করেন চতুর্থ শ্রেনীর ছাত্রী সিদরাতুল মুনতাহা ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন নুসরাত জামিন মীম।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী