নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ১৮, ২০২৬ | ১০:২০
Link Copied Successfully!

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক জহিরুল আলম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কলেজের গভর্নিং বডির সভাপতি কর্নেল (অব.) মতিউর রহমান জন্টু। তিনি বলেন শিক্ষার প্রকৃত মানোন্নয়ন শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের একার পক্ষে সম্ভব নয়; এ জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা এবং নিবিড় তদারকি প্রয়োজন। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান গভর্নিং বডি কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি পড়াশোনার সঙ্গে নৈতিক মূল্যবোধ অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

সমাবেশে আরও বক্তব্য দেন অভিভাবক প্রতিনিধি মো. খবির মিয়া, ইসরাফ্রিল আলম ও বাবুল মিয়া, বিদ্যোৎসাহী সদস্য আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক সমীর ঘোষ এবং শিক্ষক প্রতিনিধি ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন পারভেজ।

এ সময় গভর্নিং বডির অন্যতম দাতা সদস্য শাহাদাত করিম চৌধুরী সংগ্রাম এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সমাবেশের উন্মুক্ত আলোচনাপর্বে অভিভাবকেরা তাঁদের সন্তানদের পড়াশোনার অগ্রগতি, কলেজের শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম নিয়ে মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। শিক্ষার্থীরাও তাঁদের প্রত্যাশা, সমস্যা ও বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করে।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে দীপু মনির বাসা ও সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড হাজীগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের সঙ্গে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে হাজীগঞ্জে বিএনপির প্রতিবাদ মিছিল নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ মতলব দক্ষিণে ৬৩ ওয়ার্ডে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হাজীগঞ্জে বিরোধ সম্পত্তিগত, রটানো হচ্ছে মিথ্যা শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ মানবসভ্যতার প্রতিটি উন্নয়নের পেছনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: ডিসি আহমেদ জিয়াউর রহমান পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে বাদীপক্ষের অসন্তোষ, এলাকায় মানবন্ধন চাঁদপুরে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ শাহমাহমুদপুর ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী, দোয়া ও সমর্থন কামনা ফরিদগঞ্জে পূবালী ব্যাংকের ২৯১তম উপশাখার শুভ উদ্বোধন শাহরাস্তিতে অবৈধ দুই ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার ২০২৬-২৭ সেশনের অভিষেক শাহরাস্তিতে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন হাজীগঞ্জে দুলাল হত্যার খুনিদের ফাঁসির দাবিতে দাবিতে মানববন্ধন দেশব্যাপী সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও সমাবেশ