কচুয়ায় শিশু ফাহমিদা হত্যা!

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে বাদীপক্ষের অসন্তোষ, এলাকায় মানবন্ধন

Reporter
কচুয়া প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ১৮, ২০২৬ | ৭:৩৩
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার করইশ গ্রামের মৃধা বাড়ির আলোচিত শিশু ফাহমিদা আক্তার হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুরে কচুয়া পৌর ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে নিহত শিশু ফাহমিদা আক্তারের পরিবারের সদস্য ও শতাধিক স্থানীয় এলাকাবাসী অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন নিহতের জেঠা ও হত্যা মামলার বাদী শফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম, নিহতের জেঠি নার্গিস আক্তার ও সাহেরা খাতুনসহ অন্যান্যরা।

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিশু ফাহমিদার বাবা আমিন মিয়া অসুস্থ থাকার সুযোগে তার মা শারমিন আক্তার পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় গত ২৪ মার্চ মধ্যরাতে ঘুমের ঔষুধ খাইয়ে ফাহমিদাকে অচেতন করে কম্বল পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তাঁদের দাবি।

বিজ্ঞাপন

‎বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনার পর বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার করে শিশুটিকে নিজ গ্রামে দাফন করা হয়। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় এবং ঘটনার বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে নিহতের বাবা আমিন মিয়া ন্যায়বিচারের আশায় চাঁদপুরের বিজ্ঞ আদালতের শরণাপন্ন হন। পরে গত ২০ এপ্রিল আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

‎মামলার বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এক মাসের মধ্যে কবর থেকে লাশ উত্তোলন, ময়নাতদন্ত সম্পন্ন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

‎তবে মামলার বর্তমান বাদী শফিকুল ইসলাম অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) ইমারত হোসেন সরেজমিনে যথাযথ তদন্ত না করে প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে প্রায় সাড়ে পাঁচ মাস পর আদালতে একতরফা ও মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।

বিজ্ঞাপন

‎তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট না হওয়ায় বাদীপক্ষ এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছে এবং পুনঃতদন্তের দাবি জানিয়েছে। আগামী ২৯ নভেম্বর এ বিষয়ে আদালতে শুনানির দিন ধার্য রয়েছে।

‎মানববন্ধনে বক্তারা বলেন, শিশু ফাহমিদার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো পক্ষের প্রভাব বা পক্ষপাতিত্ব ছাড়াই তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও বিচার বিভাগের প্রতি তাঁরা আহ্বান জানান।

‎এ সময় তাঁরা শিশু ফাহমিদা আক্তারের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের দাবি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে দীপু মনির বাসা ও সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড হাজীগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের সঙ্গে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে হাজীগঞ্জে বিএনপির প্রতিবাদ মিছিল নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ মতলব দক্ষিণে ৬৩ ওয়ার্ডে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হাজীগঞ্জে বিরোধ সম্পত্তিগত, রটানো হচ্ছে মিথ্যা শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ মানবসভ্যতার প্রতিটি উন্নয়নের পেছনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: ডিসি আহমেদ জিয়াউর রহমান পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে বাদীপক্ষের অসন্তোষ, এলাকায় মানবন্ধন চাঁদপুরে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ শাহমাহমুদপুর ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী, দোয়া ও সমর্থন কামনা ফরিদগঞ্জে পূবালী ব্যাংকের ২৯১তম উপশাখার শুভ উদ্বোধন শাহরাস্তিতে অবৈধ দুই ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার ২০২৬-২৭ সেশনের অভিষেক শাহরাস্তিতে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন হাজীগঞ্জে দুলাল হত্যার খুনিদের ফাঁসির দাবিতে দাবিতে মানববন্ধন দেশব্যাপী সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও সমাবেশ