সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আহসান হাবীবের গণসংযোগ

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ অক্টোবর ৩০, ২০২৬ | ৮:১৫
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মো. আহসান হাবীব ভুঁইয়া।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে তিনি ওয়ার্ডের লক্ষ্মীপুর আনন্দ বাজার ও আন্দিরপাড় এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে মো. আহসান হাবীব ভুঁইয়া বলেন, আমি নির্বাচিত হলে ওয়ার্ডের অসম্পূর্ণ কাজগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার চেষ্টা করব। এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসেবামূলক কার্যক্রমের উন্নয়নে কাজ করতে চাই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে সচেতনতা তৈরি করা হবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা ও বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

আহসান হাবীব বলেন, ওয়ার্ডের মানুষের সঙ্গে পরামর্শ করে এলাকার প্রয়োজনীয় সমস্যাগুলো চিহ্নিত করা হবে। সাধারণ মানুষের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করব।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং তাদের সমস্যার কথা শোনেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন মতলবে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু, নিয়ন্ত্রণহীন দুই শতাধিক ট্রাক্টর সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আহসান হাবীবের গণসংযোগ মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু আর নেই চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড মতলব দক্ষিণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বদরপুর দাখিল মাদ্রাসায় সমাবেশ, নারায়ণপুরবাসীকে সব সুযোগ সুবিধা দেয়া হবে: এনামুল হক বাদল হাজীগঞ্জে টপসয়েল কাটার কারনে একাধিক ড্রেজার ও পাইপ ধ্বংস ১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও বিশেষ সম্মাননা পেলেন মতলবের শোয়াইব চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ হাজীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনী ও আলোচনা সভা জেলা পর্যায়ে কুরআন প্রতিযোগিতায় নবম স্থান অর্জন , আব্দুল্লাহ আল মাহীদকে নিয়ে সুবিদপুর দারুল কুরআন মাদরাসায় আনন্দ র‍্যালি স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে মাইকিং করা হতে পারে: চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি দুর্নীতি, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী ঘোষণা দিলেন আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে নদীতে নামছেন চাঁদপুরের অর্ধলক্ষ জেলে প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের উপস্থিতি নিয়ে হতাশা ব্যক্তিপূজা নয়, সংগঠনের চর্চা করুন: কেন্দ্রীয় যুবদল নেতা শাওন মতলব দক্ষিণ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফ্যাসিস্টের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, প্রতিবাদে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা