কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীয় এম এ বারী

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ অক্টোবর ২৭, ২০২৬ | ৫:১৭
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে । সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ফিতা কেটে উদ্ধোধন করেন

বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম. এ. বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।

পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম. এ. বারী।তিনি বক্তব্যের শুরুতেই তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার জীবদ্দশায় অসহায় গরী দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে।দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন,আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।

বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।

বিজ্ঞাপন

একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার।

বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো: জাকির হোসেন কামাল।

অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পুলিশ ও সিআইডি টিমের তদন্ত হাজিগঞ্জে চেয়ারম্যান প্রাথী শহীদ ইল্লাহ দুলাল এর বসত বাড়িতে চুরি বিডি ক্লিন-চাঁদপুর সদর উপজেলা টিমের নতুন কমিটি গঠন কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীয় এম এ বারী ফরিদগঞ্জে পা থেকে পেট পর্যন্ত জোড়া লাগা বিরল যমজ শিশুর চিকিৎসার আকুতি শাহরাস্তিতে একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ , চিকিৎসককে জরিমানা নিষেধাজ্ঞার সময় হোটেলে ইলিশ বিক্রি, মালিকের অর্থদন্ড মতলব স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তফা আব্বাসীর কৃতজ্ঞতা চাঁদপুরে নানান আয়োজনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁদপুরে আরএস টাওয়ারের পাশের ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সরানোর দাবি এলাকাবাসীর মতলবে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাসহ গ্রেফতার ৩ খায়রুল হাসান বেনুর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু হাজীগঞ্জ পৌরসভা ও ১১ নং ওয়ার্ড বিএনপির,অঙ্গ সংগঠনের উদ্যোগে ডেঙ্গু, হাম, ম্যালেরিয়া নির্মূলে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন ফরিদগঞ্জে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক ও অফিস সহকারী সাময়িক বরখাস্ত প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার হবে: জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে ডেঙ্গু, হাম, ম্যালেরিয়া নির্মূলে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন সভাপতি সিয়াম, সম্পাদক সাব্বির শাহরাস্তিতে জমি নিয়ে বিরোধে কবরস্থানে দাফনে বাঁধা, ঠাঁই হলো বাড়ির উঠানে