হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ অক্টোবর ২১, ২০২৬ | ১১:১৪
Link Copied Successfully!

জাপানি ভাষা শেখার মাধ্যমে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক কর্মসংস্থানের স্বপ্ন পূরণের সুযোগ নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে যাত্রা শুরু করেছে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে জাপানি ভাষার সব কোর্সে ৫০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজারের টপ টেন বিল্ডিংয়ের পঞ্চম তলায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উদ্বোধন উপলক্ষে N5, N4, N3 ও JFT-সহ সকল কোর্সে ৫০ শতাংশ ডিসকাউন্ট ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি জাপানে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসা, স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার (SSW) এবং ইন্টারন্যাশনাল জব ভিসারও সুযোগ রয়েছে। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী ও অবসর সময়ে থাকা শিক্ষার্থীদের জাপানি ভাষা শেখার মাধ্যমে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির পরিচালক মেহেদী হাসান বলেন, জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক কর্মসংস্থানের জন্য প্রস্তুত করাই তাঁদের মূল লক্ষ্য। এ উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাপানি ভাষা শিখতে আগ্রহীরা উদ্বোধনী উপলক্ষে ঘোষিত বিশেষ ছাড়ে কোর্সে ভর্তি হতে পারবেন। ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন-০১৮৬৩-৮১৬৪০২, ০১৯০১-৯৩০৮১৯

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ একজন গ্রেফতার শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ২ কচুয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মতলবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবদলের ১ম সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ ছোট ভাই মহসিনের বিরুদ্ধে ইউএনওর হস্তক্ষেপে অবশেষে ঘরে ফিরলেন শাহরাস্তির সেই বৃদ্ধ মা কেন্দ্রীয় যুবদলের দুই নেতাকে মতলব আল রশিদ ক্লাবের সংবর্ধনা মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিটে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ হাজীগঞ্জে ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ইঞ্জি. মমিনুল হক এমপি’কে অলিপুর উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা শাহরাস্তিতে অবৈধভাবে বালু উত্তোলন ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন