মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ১৭, ২০২৬ | ৭:৪৬
Link Copied Successfully!

মতলব উত্তরে তিন সন্তানের জননী হাসনেহেনা আক্তারের (৩০) রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার এখলাসপুর ইউনিয়নের জামতলা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী ছেংগারচর সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. শাহাবুদ্দিনকে (৪৬) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, অন্য এক নারীর সঙ্গে স্বামীর পরকীয়ার সম্পর্ক নিয়ে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। এ নিয়ে হাসনেহেনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলেও অভিযোগ করেছেন স্বজনেরা। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, হাসনেহেনা আক্তার ও শাহাবুদ্দিন দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামীর সঙ্গে মোহনপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের কেয়া আক্তার ইভার সম্পর্ক নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল বলে অভিযোগ পরিবারের। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টাও করা হয়েছিল।

বিজ্ঞাপন

নিহতের খালা সালমা বেগম অভিযোগ করে বলেন, আমার ভাগনি অত্যন্ত মেধাবী ও ধৈর্যশীল ছিল। তার স্বামীর অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি জানার পর আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি। এ নিয়ে তাদের সংসারে অশান্তি চলছিল।

নিহতের চাচাতো ভাই আবুল হোসেন ও শাহজালাল শিকদার বলেন, খবর পেয়ে তারা বাড়িতে গিয়ে হাসনেহেনার মরদেহ দেখতে পান। তাদের দাবি, মৃত্যুর পরিস্থিতি দেখে তাদের সন্দেহ হয়েছে। তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের দাবি জানান।

এদিকে নিহতের মা আফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। তার অভিযোগ, স্বামীর পরকীয়ার বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল এবং বিভিন্ন সময়ে তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পুলিশ পৌঁছানোর আগে স্থানীয় লোকজন মরদেহটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে মেঝেতে শুইয়ে রেখেছিলেন। এ সময় গলায় ব্যবহৃত ওড়নাটি ঝুলন্ত অবস্থায় ছিল বলে জানান তিনি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় ৫ লাখ টাকা চাঁদাদাবি ও হামলার অভিযোগ, ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতারের নির্দেশ কচুয়ায় ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে আদালতের দ্বারস্থ মাংস ব্যবসায়ী চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইল থেকে গ্রেপ্তার ৩ মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক বহরী আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের মেঘা ফাইনাল মিনি ফুটবল সম্পন্ন দুর্গোৎসব পালনে আমাদের সর্বাত্বক সহযোগিতা থাকবে: ড.জালাল উদ্দিন এমপি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা: হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় অগ্নিকান্ড হাজীগঞ্জে দূর্গা পুজা মন্ডপে উপহার নিয়ে আসলেন ডিআইজি মতলব উত্তরে শারদীয় দুর্গোৎসব উদ্বোধন সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস এমপি জালাল উদ্দিনের সৌদি আরব-যাত্রী ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার যাত্রীর ভোগান্তি লেহরা দো তিরঙ্গা: অভিজিৎ দীপকের পর এবার আটক নেহা বোরা ফরিদগঞ্জের উভারামপুরে আগুনে পুড়ে ছাই চার বসতঘর দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা হাজীগঞ্জে ৮নং হাটিলায় ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে হাজীগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ যুবক আটক ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪; আহত ১০ হাজীগঞ্জে শিক্ষকের বসতঘরে চুরির অভিযোগ হাজীগঞ্জে ছেলেকে জিম্মি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন হাজীগঞ্জ ডিগ্রী কলেজের জন্য আমার কাছে চাইতে হবে না: ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক