টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন, কাজ করছে ৮ ইউনিট

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৪, ২০২৬ | ১:১৬
Link Copied Successfully!

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে।

 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। পাশাপাশি আরও নয়টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

বিজ্ঞাপন

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

 

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নির্বাচন করতে চাইলে দলীয় পদ ছাড়তে হবে, ছাত্রদল নির্বাচন করতে পারবে না: এমপি মানিক বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উবির সেই শিক্ষকের বিরুদ্ধে হাজীগঞ্জে পৌর ৬নং ওর্য়াডে বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ​মোঃ সামিউর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ চাঁদপুরে ভুয়া স্টিকার লাগিয়ে বিদেশি কসমেটিক বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা আবাসিক হোটেলে অভিযান, ২৫ নারীসহ আটক ৩৬ টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন, কাজ করছে ৮ ইউনিট চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৪৪ জেলে আটক, সাড়ে চার লাখ করেন্ট জাল ও ১৬ নৌকা জব্দ মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদপুরে ২৪ ঘণ্টায় ১১ মাদক কারবারি গ্রেফতার, ৭৬ কিশোর গ্যাং সদস্য আটক হাজীগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মতলবে আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশন জেলার সভাপতিকে সংবর্ধনা দেশকে এগিয়ে নিতে কৃষক-কৃষিকে গুরুত্ব দিতে হবে: মৎস্য ও কৃষিমন্ত্রী মতলব উত্তরে পূর্বশত্রুতার জেরে হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ মতলব দক্ষিণ ইমারত নির্মাণ শ্রমিকের পূর্ণাঙ্গ কমিটি গঠন হাজীগঞ্জে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর