কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter
মো. নাছির উদ্দিন
আপডেটঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ৬:৪০
Link Copied Successfully!

চাঁদপুরের ‎কচুয়া পৌরসভার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌরসভা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তরিকুল ইসলাম ও পৌরসভা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে কচুয়া পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলনে ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে পৌরসভা বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী।বক্তব্যে তিনি বলেন,সম্প্রতি কচুয়া ইসলামিয়া ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারের ম্যানেজার ওমর ফারুকের সাথে একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে ওমর ফারুক বাদী হয়ে বিএনপির অঙ্গ সংগঠনের উল্লেখিত চার জন নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের করেন। এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত । তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমাদের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানি মূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে শেষে একই দাবিতে কচুয়া বাজার ব্যবসায়ীরা যৌথ ভাবে বাজারের পল্টন ময়দানে মানববন্ধনের আয়োজন করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন