হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ৭:৩৩
Link Copied Successfully!

চাঁদপুরের বাণিজ্যিক শহর হাজীগঞ্জ মধ্যবাজারে দোকান ভাড়া দেওয়ার কথা বলে ৬টি চেকের মাধ্যমে ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও প্রায় ১০ মাসেও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে।

জানা যায়, হাজীগঞ্জ মধ্যবাজারের হোটেল পট্টির পূর্ব পাশে সোনালী ব্যাংকের নিচতলায় অবস্থিত দোকানটি ভাড়া নেওয়ার জন্য মো. সবুজ, মো. কাদের, ফায়জুল ইসলাম, মো. রাসেল ও হাসিবের সঙ্গে দোকান মালিক আতাউলের ভাড়া চুক্তিপত্র সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী ৬টি চেকের মাধ্যমে মোট ৯০ লাখ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে বলে দাবি করেছেন চুক্তিকারীরা।
চুক্তিকারীদের দাবি, ভাড়া চুক্তিপত্র সম্পাদনের ৩ দিনের মধ্যে দোকানটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু চুক্তির পর প্রায় ১০ মাস অতিবাহিত হলেও এখনো দোকানটি বুঝিয়ে দেওয়া হয়নি।

এবিষয়ে মো.কাদের বলেন-আমরা ভাড়া চুক্তিপত্র অনুযায়ী ৬টি চেকের মাধ্যমে ৯০ লাখ টাকা দিয়েছি। ৩ দিনের মধ্যে দোকান বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও ১০ মাস হয়ে গেছে, এখনো দোকান বুঝে পাইনি। আমাদের দাবি—হয় দোকানটি বুঝিয়ে দেওয়া হোক, নয়তো আমাদের দেওয়া পুরো টাকা ফেরত দেওয়া হোক।

বিজ্ঞাপন

জানা গেছে-দোকানটির পূর্বের ভাড়াটিয়ার সঙ্গে ভাড়া চুক্তির মেয়াদ শেষ হলেও তাদের দেওয়া অগ্রিমের টাকা এখনো পরিশোধ করা হয়নি। এ কারণে দোকানটি বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে দোকান মালিক আতাউলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

চুক্তিকারীরা দ্রুত বিষয়টির সমাধান করে চুক্তি অনুযায়ী দোকান বুঝিয়ে দেওয়া অথবা ৯০ লাখ টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ