বাকিলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আখতার হোসেনের বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬ | ৯:৫০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আখতার হোসেনের বাড়িতে কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলা হয়েছে। এ ঘটনায় আখতার হোসেনের স্ত্রী, ছেলে, মেয়ে ও ভাতিজাসহ চারজন আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া পাটোয়ারী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরবর্তীতে আখতার হোসেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় অভিযোগ করেন।

আখতার হোসেনের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, এর আগে ১৭ সেপ্টেম্বর রাতে একই এলাকায় তার সম্বন্ধী ভাইয়ের মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে নাচ-গান চলাকালে একজনের পায়ে অপরজনের পা লাগাকে কেন্দ্র করে তার ভাতিজার সঙ্গে এক যুবকের কথা কাটাকাটি হয়। পরে আখতার হোসেন বিষয়টি মীমাংসা করে দেন।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, ওই ঘটনার জের ধরে পরদিন কয়েকজন যুবকসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা দেশীয় অস্ত্র, লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে প্রথমে আখতার হোসেনের ভাতিজার ওপর হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং তাকে মামলা না করার জন্য হত্যার হুমকি দেওয়া হয়।

এরপর আখতার হোসেনের অনুপস্থিতির সুযোগে অভিযুক্তরা তার বসতঘরে প্রবেশ করে স্ত্রী, ছেলে ও মেয়ের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনজনই আহত হন। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তার ছেলের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। তার স্ত্রীর পরনের কাপড় টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি এবং গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা বসতঘরের জানালার থাই গ্লাস, একটি প্লাস্টিকের চেয়ার ও কেসি গেট ভাঙচুর করে। এতে আনুমানিক ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি নিয়ে যাওয়া স্বর্ণালংকারের মোট মূল্য প্রায় ১ লাখ ৯৪ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

হামলার সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মামলা করলে আখতার হোসেন ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।

পরে আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক গ্রেপ্তার চাঁদপুরে নজরুলের ছোটগল্প অবলম্বনে নাটক ‘রাক্ষুসী’ মঞ্চায়িত আজ শাশুড়ি দিবস টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প