
শীঘ্রই উদ্ধোধন: হাজীগঞ্জে অলিপুর ইউনিয়নের প্রস্তাবিত অস্থায়ী কার্যালয় পরিদর্শনে ইউএনও


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৈয়ারপুলে ১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন। শিগগিরই এ অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন হতে যাচ্ছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন প্রস্তাবিত কার্যালয়টি পরিদর্শন করে এর সার্বিক অবস্থা ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
জানা গেছে, হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক ও চাঁদপুরের জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে ১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত অস্থায়ী কার্যালয়টি উদ্বোধন করবেন।
ইতোমধ্যে নতুন ইউনিয়ন হিসেবে ১৩নং অলিপুর ইউনিয়নের গেজেট প্রকাশ হয়েছে। এর মাধ্যমে ইউনিয়নটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এ ক্ষেত্রে দুইজন কর্মকর্তাও নিয়োগ দিয়েছে প্রসাশন।


কৈয়ারপুল এলাকায় অস্থায়ী কার্যালয় স্থাপনের ফলে নবগঠিত ইউনিয়নের বাসিন্দারা স্থানীয় পর্যায়ে সরকারি বিভিন্ন সেবা আরও সহজে পাওয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।




























