হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে শিল্প সম্পাদক পদে দোয়া ও সমর্থন চাইলেন হাফেজ মোহাম্মদ তানভীর

ইউসুফ বেপারী
আপডেটঃ আগস্ট ৭, ২০২৬ | ৩:২৪
Link Copied Successfully!

আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬ উপলক্ষে শিল্প বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হিসেবে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন হাফেজ মোহাম্মদ তানভীর হোসাইন।

প্রচার-প্রচারণার অংশ হিসেবে তিনি বাজারের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও মতবিনিময় করছেন। এ সময় তিনি একটি আধুনিক, সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ ও ব্যবসাবান্ধব সমিতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে এবং বিভিন্ন পদে প্রার্থীরা ব্যবসায়ীদের সমর্থন কামনা করছেন।

হাফেজ মোহাম্মদ তানভীর হোসাইন বলেন, “আমি ব্যবসায়ীদের সেবক হয়ে কাজ করতে চাই। নির্বাচিত হলে শিল্প খাতের উন্নয়ন, ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করব।”

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ীদের একটি অংশের ভাষ্য, তানভীর হোসাইন একজন সৎ, ভদ্র, নীতিবান ও বিনয়ী ব্যক্তি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছেন। তাদের প্রত্যাশা, সুযোগ পেলে তিনি দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন।

তিনি হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও ভোটারদের কাছে নিজের জন্য দোয়া এবং সমর্থন কামনা করে বলেন, “আপনাদের মূল্যবান ভোট ও সহযোগিতা পেলে ব্যবসায়ীদের কল্যাণে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করব।”

উল্লেখ্য, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচন কার্যক্রম ও প্রার্থীদের প্রচারণা ইতোমধ্যে শুরু হয়েছে এবং বিভিন্ন পদে একাধিক প্রার্থী মাঠে রয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী