পঞ্চগড়ে জাগপার অফিসে হামলা, রাশেদ প্রধানকে অবাঞ্চিত ঘোষণা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৮, ২০২৬ | ১২:৪৪
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের বকুলতলা এলাকায় জাগপা কার্যালয়ে এ ঘটনা ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বকুলতলা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাগপা নেতাদের দাবি, ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। হামলায় দলীয় কার্যালয়ের টিনের সীমানা বেড়া সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। এছাড়া ভেতরের চেয়ার টেবিলও ভাঙচুর করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় সংক্ষিপ্ত পথসভায় জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে অবাঞ্চিত ঘোষণা করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

এ ব্যাপারে পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজজামান বাবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন, ঠিক তখনই জাগপা নেতা রাশেদ তাকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেই চলেছেন।

তিনি বলেন, রাশেদ প্রধানের বাড়ি পঞ্চগড়। তিনি একটি রাজনৈতিক দলের নেতা। রাজনৈতিকভাবে তিনি বিরোধিতা করতেই পারেন। তবে তা হতে হবে নিয়মের মধ্যে। আমরা এর প্রতিবাদ জানাই এরং তার বিচার দাবিসহ রাশেদ প্রধানকে পঞ্চড়গড়ে অবাঞ্চিত ঘোষণা করছি।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব বলেন, তারা আমাদের দলীয় কার্যালয়ের প্রাচীর ও ভেতরের টিভি, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করেছে। তবে আমাদের কোনো নেতাকর্মীর ওপর হামলা করেনি।

পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ