প্রতিমন্ত্রী নুরুল হক ও সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক ও এম এ হান্নানের সাথে সংসদ ভবনে সাইফুল ইসলাম বীরের সৌজন্য সাক্ষাৎ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৬ | ৬:৩৪
Link Copied Successfully!

রাজধানীর জাতীয় সংসদ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এবং চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম. এ হান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাইফুল ইসলাম বীর।

তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাক্ষাৎকালে আলোচনার কেন্দ্রে উঠে আসেন সাইফুল ইসলাম বীর। এ সময় প্রতিমন্ত্রী নুরুল হক নুর তার দীর্ঘদিনের ত্যাগ, শ্রম, আন্দোলন ও সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, সাইফুল ইসলাম বীর একজন নিবেদিতপ্রাণ কর্মী-যার নীরব পরিশ্রম, দায়িত্ববোধ এবং আদর্শিক অবস্থান তরুণদের জন্য অনুকরণীয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত সংসদ সদস্যরাও গভীর মনোযোগ দিয়ে বিষয়গুলো শোনেন এবং সন্তোষ প্রকাশ করেন। তারা সাইফুল ইসলাম বীরের অধ্যবসায়, সততা ও সংগ্রামী মনোভাবকে ইতিবাচক রাজনৈতিক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

জানা যায়, ভিপি নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে সাইফুল ইসলাম বীর ছাত্র আন্দোলন থেকে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। শাহরাস্তির এই কৃতি সন্তানের পথচলা গড়ে উঠেছে ত্যাগ, আদর্শ ও সংগ্রামের ভিত্তিতে।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ