মতলব দক্ষিণের সাংবাদিক আকতারের মাতৃবিয়োগ, প্রেসক্লাবের শোক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২১, ২০২০ | ১২:০৫
Link Copied Successfully!

মতলব প্রেসক্লাবের সহ- সভাপতি, ইত্তেফাকের মতলব দক্ষিণ সংবাদদাতা ও শিক্ষক মোঃ আক্তার হোসেন এবং অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা লোকমান হেকিমের মাতা হালিমা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন। ২০ নভেম্বর ভোর ৪টা ১৫ মিনিটে বার্ধক্য জণিত কারণে তিনি মতলব পৌরসভার কলাদীস্থ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা বাদ জুম’আ নিজ গ্রাম মতলব উত্তর উপজেলার পূর্ব ইসলামাবাদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

নামাজে জানাযায় ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন, মরহুমার বড় ছেলে চাঁদপুর অগ্রনী ব্যাংক জোনাল অফিসের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ লোকমান হেকিম, মেঝ ছেলে পূর্ব ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহআলম, মরহুমের ছোট ছেলে ইত্তেফাক সংবাদদাতা ও শিক্ষক মোঃ আক্তার হোসেন, মতলব প্রেসক্লাবের সহ সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, নাতি ডাক্তার ফিরোজ আহমেদ প্রোপেন, নাতিন জামাই ডাক্তার নাঈমুল ইসলাম রাজিবসহ সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসুল্লীগণ অংশ নেয়। পরে পূর্ব ইসলামাবাদ জামে মসজিদ প্রাঙ্গণ কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন মরহুমার নাতিন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূসরাত জাহান মিথেন ও পরিবারবর্গ।

এদিকে সাংবাদিক আকতারের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মতলব প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পত্রিকার প্রতিনিধিবৃন্দ।মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মরহুমার বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা