
হাজীগঞ্জে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মসূচি অনুষ্ঠিত


চাঁদপুরের হাজীগঞ্জে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. মঞ্জুরুল হাসান।


ব্র্যাকের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাজীগঞ্জ ব্র্যাক টিবি কন্ট্রোল প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার হেলাল আহমেদ, চাঁদপুর জেলা ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার মো. বেলাল হোসেন এবং ফিল্ড অর্গানাইজার কামরুন নাহার।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা ইয়াসিন আরাফাত, উপদলনেতা-১ মো. ইউসুফ, উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিরা ও পল্লী চিকিৎসকগণ। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং অভিযোজন কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।








