চাঁদপুরে চর কেটে দখলের চেষ্টা, তিনজন আটক, ৫০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২৫ | ৮:০৯
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহীমপুর ইউনিয়নের আলুর বাজার সংলগ্ন খানেপুর এলাকায় অবৈধভাবে চর কেটে দখলের চেষ্টাকালে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনির নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খানেপুর চরে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, দুটি চরে দখলের উদ্দেশ্যে তিনটি ভেকু (এক্সকাভেটর) প্রস্তুত রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে ভেকুগুলো বিকল করে দেওয়া হয় এবং চর কাটার প্রস্তুতির কাজে নিয়োজিত তিনজন শ্রমিককে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত শ্রমিকদের মধ্যে নহিদ শেখ ও আল-আমিনের নাম জানা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, খানেপুর এলাকার এই দুই চরে দীর্ঘদিন ধর মানুষ কৃষিকাজ করে আসছেন। কৃষিনির্ভর এসব চরে প্রতি মৌসুমে সরিষা, আলু, ধনিয়া, ধানসহ বিভিন্ন ধরনের শাক-সবজির চাষ হয়ে থাকে। চরগুলো এলাকার মানুষের জীবিকা ও খাদ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ উৎস।

তাদের অভিযোগ, সম্প্রতি ইউনিয়নের চাঁন মিয়া ওরফে চান্দু চৌকিদার, নান্টু মাল ও ইউনুস মোল্লার নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র ফসলি জমি নষ্ট করে এসব চর কেটে দখলের মাধ্যমে একটি প্রজেক্ট তৈরির পরিকল্পনা করে। এজন্য তারা পাবনা থেকে শ্রমিক এনে এবং তিনটি ভেকু ব্যবহার করে চর কাটার প্রস্তুতি নেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে অবৈধ কার্যক্রম বন্ধ করে দেয়। এতে করে চর রক্ষা পাওয়ার পাশাপাশি কৃষিজমি ও স্থানীয় বাসিন্দাদের স্বার্থ সংরক্ষিত হলো।

বিজ্ঞাপন

সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি জানান, সরকারি জমি ও চর দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর