বলিয়া আল আমিন প্রি-ক্যাডেট একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৩, ২০২৫ | ৬:১৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলিয়ায় আল আমিন প্রি-ক্যাডেট একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার সকালে একাডেমি ক্যাম্পাসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন একাডেমির দাতা সদস্য মোঃ শাহ জালাল পাটওয়ারী।

প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ঐতিহ্যবাহী বলিয়া উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন।

একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মনজুর আলম পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, ফরিদগঞ্জ আষ্টা মহামায়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মোঃ দেলোয়ার হোসেন, বলিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ফরহাদ হোসেন, বলিয়া আল আমিন প্রি-ক্যাডেট একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আলী মানিক প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়াও বলিয়া আল আমিন প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক কুলছুম আক্তার, সহকারী শিক্ষক শাহরিন আক্তার, মোহাম্মদ সম্রাট, ফারজানা আক্তার, জেরিন আক্তার, মোঃ মেহেদী হাসান, সংবর্ধিত শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস, শাহরিয়াদ পাটওয়ারী, নুসরাত জাহান, মেহেরাজ হোসেনসহ অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অতিথিগণ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং আলোচনায় একাডেমির উত্তরোত্তর আরও সফলতা কামনা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর