হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটিতে মোশারফ হোসেন স্বপন যুগ্ম আহ্বায়ক: কৃতজ্ঞতা প্রকাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১২, ২০২৫ | ৪:৫৫
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটিতে মোশারফ হোসেন স্বপনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করায় গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা প্রকাশ করা হয়েছে।

মোশারফ হোসেন স্বপনকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং হাজীগঞ্জ-শাহরাস্তির মাটি ও মানুষের নির্ভরতার প্রতীক, জিয়া পরিবারের বিশ্বস্ত সহযোদ্ধা, সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক এর প্রতি জানানো হয় অকৃত্রিম কৃতজ্ঞতা ও ভালোবাসা।

সংগঠনের দায়িত্বশীল সূত্রে জানা যায়— স্বপন একজন সৎ, নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা হিসেবে দীর্ঘদিন ধরে তৃণমূল বিএনপির সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। তাঁর এই পদপ্রাপ্তি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. এ কে এম সেলিম উল্লাহ সেলিম এর স্বাক্ষরে ৭৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আহ্বায়ক ও সদস্য সচিবসহ ১৮ জন যুগ্ম আহ্বায়ক এবং ৫৩ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

নবগঠিত কমিটি ঘোষণার পর হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী