রাজধানী টিভি নামে ভুয়া সাংবাদিক মিলন

ফরিদগঞ্জে জুয়েলার্সের ২৪ ভরি স্বর্ণ চোরচক্রের দুই সদস্য গ্রেফতার, স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৩০, ২০২৫ | ১:৪০
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের মা জুয়েলার্স থেকে চুরি হওয়া ২৪ ভরি স্বর্ণ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এই তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব।

তিনি জানান, গ্রেফতারকৃতদের তথ্য প্রযুক্তির মাধ্যমে সাতক্ষীরার ফিরোজপুর গ্রামের কামাল পারভেজ মিলন (৪৬) কে খুলনা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে পিরোজপুর জেলার বাসিন্দা খলিল মৃধা (৪০) কে চাঁদপুর সদর থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭ ভরি স্বর্ন ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যারা স্বর্ণ ক্রয় করেছে, তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত কামাল পারভেজ মিলনের কাছে রাজধানী টিভি নামে সাংবাদিকতার কার্ড ও মানবাধিকার কর্মীর কার্ড পাওয়া যায়। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ ৭টি মামলা ও মোঃ খলিল মৃধা এর বিরুদ্ধে ০২টি সিআর মামলা রয়েছে।
পুলিশের এমন তৎপরতায় মামলার বাদী মন্টু কর্মকার খুশি।

বিজ্ঞাপন

পরে ফরিদগঞ্জ থানার মামলার তদন্ত কর্মকর্তাকে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা, ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা