চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের মা জুয়েলার্স থেকে চুরি হওয়া ২৪ ভরি স্বর্ণ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এই তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব।
তিনি জানান, গ্রেফতারকৃতদের তথ্য প্রযুক্তির মাধ্যমে সাতক্ষীরার ফিরোজপুর গ্রামের কামাল পারভেজ মিলন (৪৬) কে খুলনা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে পিরোজপুর জেলার বাসিন্দা খলিল মৃধা (৪০) কে চাঁদপুর সদর থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭ ভরি স্বর্ন ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যারা স্বর্ণ ক্রয় করেছে, তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত কামাল পারভেজ মিলনের কাছে রাজধানী টিভি নামে সাংবাদিকতার কার্ড ও মানবাধিকার কর্মীর কার্ড পাওয়া যায়। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ ৭টি মামলা ও মোঃ খলিল মৃধা এর বিরুদ্ধে ০২টি সিআর মামলা রয়েছে।
পুলিশের এমন তৎপরতায় মামলার বাদী মন্টু কর্মকার খুশি।
পরে ফরিদগঞ্জ থানার মামলার তদন্ত কর্মকর্তাকে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা, ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম প্রমুখ।