চাঁদপুরের মতলবে যাত্রীবাহী বাস উল্টে খাদে,আহত ১২

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৭, ২০২৫ | ৮:২৬
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব দক্ষিণউপজেলার ঘিলাতলী সাইনবোর্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যায়। এতে ১২ জন যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার(৭ অক্টোবর) দুপুরে মতলব – গৌরীপুর সড়কে দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাসস্ট্যান্ড থেকে ১৫ জন যাত্রী নিয়ে জৈনপুর এক্সপ্রেস বাসটি ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে উপজেলার ঘিলাতলী সাইনবোর্ড এলাকায় পৌঁছালে হঠাৎ ঐ বাসের স্টিয়ারিং ভেঙে গেলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে পাশের খালে পড়ে যায়। এ সময় মুন্সিরহাট এলাকার জরিনা বেগম,মো: রবিউল, মো: সোহরাব ও কুলসুলা আক্তারসহ ১২ জন যাত্রী আহত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আহত ব্যক্তিদের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার ও চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকার। ঘটনার পর থেকে বাস চালক ও চালকের সহকারী পলাতক।
বাসের যাত্রী জেরিন বেগম বলেন, হঠাৎ বাসটি উল্টাইয়া খালে পড়ে যায়। কিছু বুঝনের আগেই দেহি আমিসহ সব যাত্রীরা খালের পানিতে। আল্লাহ আমাগো মরনের পথ থেকে বাঁচাইছে।
স্থানীয় ওমর ফারুক বলেন, আমি বাড়ির ছাদে কাজ করতেছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে আসি। এসে দেখি বাস খালে পড়ে আছে। তারপর বাস থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: ইউসুফ বলেন, যাত্রীদের উদ্ধার করে আগেই হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় গাড়ীটি উদ্ধার করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ বলেন, আহতদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। বাসটি উদ্ধার করা হয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা