বিদেশ ফেরত শিহাব আহমেদ এখন মানবতার ফেরিওয়ালা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫ | ৭:০৮
Link Copied Successfully!

শিহাব আহমেদ। পেশায় ব্যবসায়ী। কিন্তু শুরুটা ছিল অনেক সংগ্রামের। অভাব অনাটনের বেড়াজালে পড়ে পাড়ি জমাতে হয়েছিল বিদেশে। তারপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। তার করা সংগ্রাম তাকে পৌছে দিয়েছে হিমালয়ের সেই উচ্চ শৃঙ্গে।

বিদেশে থেকে কাজের ফাকে চিন্তা করতেন কয়েক বছর আগের দৃশ্য গুলো। সেই ভাবা থেকে দেশে ফেরা। কিন্তু বাড়ি ফিরে ও কাজেের ফাঁকে ছোটে চলেতন অসহায় মানুষের দ্বারে। কখনো কখনো অর্থ খাবার ও নতুন পোশাক পৌঁছে দিতেন ছিন্নমূল মানুষের কাছে আবার কখনো অভাবীদের চিকিৎসা খরচ ও কর্মসংস্থানের ব্যবস্থাও করতেন তিনি। স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি গৃহহীনদের পুনর্বাসনের ব্যবস্থাও করেছেন অনেকের। আবার কখনও অভাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচও জুগিয়ে দিয়েছেন। এ ছাড়াও যে কোনো মানবিক বিপর্যয়ে ছুটে যান শিহাব আহমেদ। তাই স্থানীয়দের কাছে তিনি কেবল ব্যবসায়ী নন, মানবতার ফেরিওয়ালা হিসেবেও পরিচিত।

তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন। শিহাব হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ছেলে। ১৪ ভাইবোনের মধ্যে সপ্তম শিহাব। তার দুই বছর বয়সে মা মারা যান। বাবা আরেকটি বিয়ে করেন। শিশুকালে মা মারা যাওয়ায় নানি ও অন্য আত্মীয়রা তাকে লালন পালন করেন। এরপর সবজি বিক্রি, ট্রাকের হেলপার (সহকারী) ও রিকশা চালিয়ে লেখাপড়া করে ২০১৪ সালে বড়খাতা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) পান। মানুষের সংগ্রাম, দুঃখ-কষ্ট এবং তাদের অক্লান্ত পরিশ্রম দেখতে কেটেছে তার শৈশব। সেই বাস্তবতা থেকে নিজেকে গড়ে তুলার প্রত্যয়ে শুরু করেন পথচলা। যাতে একদিন আমার এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি। দেশের বাইরে বহু বছর কাটিয়ে শিক্ষা, ব্যবসা ও অভিজ্ঞতার আলোয় আলোকিত হয়ে ফিরে আসেন দেশে। উন্নত বিশ্বের জীবনযাত্রা ও প্রযুক্তি দেখে উপলব্ধি করেন গ্রাম, এবং দেশের মানুষও গুলোর পাশে দাড়াবেন।

বিজ্ঞাপন

মানবতার ফেরিওয়ালা হওয়ার পিছনের গল্প টেনে শিহাব বলেন, ব্যবসার মুনাফা আমার কাছে শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং মানুষের জীবনে পরিবর্তন আনার একটি হাতিয়ার। যেহেতু আমি জীবিকা নির্বাহ করতে গিয়ে আমাকে অনেক পেশায় কাজ করতে হয়েছে। পাশাপাশি পড়ালেখার খরচ চালাতে বড়খাতা বাজারে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সবজি বিক্রি করতাম। তাই সমাজসেবায় যুক্ত হওয়ার পেছনে মূল অনুপ্রেরণা এসেছে মানুষের কষ্ট ও দূর্দশা কাছ থেকে অবলোকন করে। ছোটবেলা থেকেই দেখেছি শিক্ষার অভাবে প্রতিভা নষ্ট হচ্ছে, চিকিৎসার অভাবে প্রাণ ঝরে যাচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছি, ব্যবসার পাশাপাশি সমাজসেবাকে জীবনের অংশ করব। যখন ‘মানুষের জন্য কিছু করতে পারি তখন আমার মাঝে আমি আলাদা একটা আনন্দ খুঁজে পাই। যখন কোনো অসহায়, দুস্থ মানুষকে সাহায্যের মাধ্যমে তাঁর মুখে হাসি ফোটাতে পারি তখন হৃদয় যে প্রশান্তিতে ভরে যায় তা বলে বোঝানো যাবে নাহ। মনে হয় হাসিটা আমার মায়ের মুখে দেখছি।

মায়ের কথা বলা মাত্রই চোখের কোণে পানি আসলো। চোখ মুছতে মুছতে শিহাব আরো বলেন, আমার মাকে আমি ছােট বেলায় হারিয়েছি। তাকে আমি অসহায় মানুষদের মাঝে দেখতে পায়। আমি যখন তাদেন পাশে দাড়ায় তখন আমি আমার মায়ের কথা মনে আসে। তাদের মুখে হাসিটায় আমার মায়ের মুখে হাসি দেখি।

সামাজিক কার্যক্রম ও অবদানের কথা তুলে ধরে বলেন, আমি বিশ্বাস করি—মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। তাই সর্বদা মত ধর্ম বর্ণ ভেদাভেদ না করে দুই উপজেলার সর্বস্তরের মানুষের জন‍্য নিঃস্বার্থভাবে কাজ করেছি। এ পর্যন্ত হাতীবান্ধা–পাটগ্রামের লক্ষাধিক পরিবার ও সমাজের পাশে দাঁড়াতে পেরেছি আলহামদুলিল্লাহ।
২৫০০০ এর বেশি পরিবারে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি। ১০০০ এর অধিক মসজিদ মাদ্রাসা এতিমখানায় ওযুখানা স্থাপন করেছি ১৫টি মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করেছি ২০০০ এর অধিক গরু ছাগল কোরবানি করে প্রোটিনের চাহিদা পূরণে অবদান রেখেছি করণা কালিন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ২০০০০ এর অধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি ১০টি পরিবারকে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি ১০০ এর অধিক শারীরিক প্রতিবন্ধীকে চলাচলের জন‍্য হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছি অসংখ্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ক্ষুদ্র পরিসরে ব‍্যবসা শুরু করতে আর্থিক সহায়তা দিয়েছি শত শত অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা দিয়েছি। ৩ লক্ষাধিক মানুষের জন্য একবেলা গরম খাবার ও ইফতার বিতরণ করেছি।

বিজ্ঞাপন

দুই উপজেলার ২০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৮৯টি ওয়ার্ডে ২১০টি “শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমি” করে দিয়েছি আমার স্বপ্ন ২ উপজেলার প্রতিটি সন্তানের হাত ধরব এবং একটি প্রজন্মকে আগামীর হাতীবান্ধা-পাটগ্রাম এবং সমগ্র বাংলাদেশের জন‍্য গড়ে তুলব।

হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য “শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি প্রদান করছি। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আমার স্বপ্ন, এই এলাকার কোনো প্রতিভাবান শিক্ষার্থী যেন অর্থাভাবে থেমে না যায়। তবে এই শিক্ষাবৃত্তি পাওয়ার শর্ত একটি আমি যেভাবে নিঃস্বার্থভাবে আপনার হাত ধরতেছি ঠিক একইভাবে আপনিও শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে ফিরে হাতীবান্ধা পাটগ্রামের ১ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাত ধরুন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি