সাংবাদিকতার পাশাপাশি কৃষিতে খালেকুজ্জামান শামীম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১১, ২০২৬ | ৯:৩৪
Link Copied Successfully!

সাংবাদিকতার ব্যস্ততার মাঝেও কৃষিকাজে সময় দিচ্ছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাংবাদিক খালেকুজ্জামান শামীম। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বাড়ির পাশে ছোট্ট একখণ্ড জমিতে বিভিন্ন ধরনের শাক-সবজি ও ফসল চাষ করে পরিবারের চাহিদা পূরণ করছেন তিনি। তার এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসাও কুড়িয়েছে।

খালেকুজ্জামান শামীম হাজীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি এবং দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন। মানুষের সমস্যা, সম্ভাবনা ও এলাকার নানা বিষয় সংবাদে তুলে ধরার পাশাপাশি নিজের জীবনেও মাটি ও কৃষির সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

অবসর সময়কে কাজে লাগিয়ে বাড়ির পাশে ছোট্ট জমিতে তিনি চাষ করছেন লাউ, কুমড়া, পাট, বেগুনসহ বিভিন্ন ধরনের শাক-সবজি। মৌসুম অনুযায়ী জমিতে নতুন নতুন ফসল আবাদ করেন তিনি। নিজের হাতে গাছ লাগানো, পরিচর্যা করা থেকে শুরু করে ফসল সংগ্রহ—সবকিছুতেই রয়েছে তার আগ্রহ।

বিজ্ঞাপন

শামীমের কৃষিকাজের অন্যতম উদ্দেশ্য পরিবারের জন্য নিরাপদ ও তাজা শাক-সবজির জোগান নিশ্চিত করা। নিজের জমিতে উৎপাদিত সবজি পরিবারের খাদ্যচাহিদা পূরণের পাশাপাশি পুষ্টির চাহিদাও মেটাতে সহায়তা করছে। একই সঙ্গে কৃষির প্রতি তার ভালোবাসারও বহিঃপ্রকাশ ঘটছে এ উদ্যোগের মাধ্যমে।

সাংবাদিক খালেকুজ্জামান শামীম বলেন, “সাংবাদিকতার কারণে দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয়। তবে সুযোগ পেলেই নিজের জমিতে সময় দিই। নিজের হাতে উৎপাদিত শাক-সবজি পরিবারের সবাইকে খাওয়াতে পারাটা আনন্দের। পাশাপাশি কৃষির সঙ্গে একটা আত্মিক সম্পর্কও তৈরি হয়।”

তিনি বলেন, প্রত্যেকেরই সামর্থ্য অনুযায়ী বাড়ির আঙিনা, ছাদ কিংবা পতিত জমিকে কাজে লাগিয়ে শাক-সবজি চাষ করা উচিত। এতে পরিবারের সবজির চাহিদা পূরণের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব।

বিজ্ঞাপন

সাংবাদিকতা, সামাজিক কর্মকাণ্ড ও কৃষিকাজ—তিন ক্ষেত্রেই নিজের মতো করে ভূমিকা রেখে চলেছেন খালেকুজ্জামান শামীম। ব্যস্ত পেশাজীবনের পাশাপাশি মাটির কাছাকাছি থেকে কৃষিকে ধারণ করার তার এ উদ্যোগ অন্যদেরও কৃষিকাজে উৎসাহিত করবে বলে মনে করছেন স্থানীয়রা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি